এ সময়ের ব্যস্ত অভিনেতা ডি এ তায়েবের পিতা ডি এ গণির মৃত্যুবার্ষিকী আগামীকাল। দশ বছর পূর্বে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সারত অবস্থায় ইন্তেকাল করেন তিনি। প্রতিবারই অভিনেতা ডি এ তায়েব তার বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া, মিলাদ, মাহফিলের আয়োজন করে থাকেন। এবারও এসবের পাশাপাশি ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছেন তিনি। তায়েব বলেন, ‘আমি আমার বাবার আদর্শেই বড় হয়েছি। সবসময়ই বাবার আদর্শকে ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ আমি। তার আদর্শই আমাকে আজ এতদূর নিয়ে এসেছে। প্রতিবছরই চেষ্টা করি যতটুকু সম্ভব বাবার মৃত্যুবার্ষিকীতে ভিন্ন কিছু আয়োজন করতে।’
