জিয়ানগরে বিএনপির ইফতার মাহফিলে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিলের সভা চলাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলীম স্বপনের সাথে কলেজ ছাত্রদল নেতা জুয়েল মৃধার বাক-বিতণ্ডা হয়। পরে তাবারক বিতরণকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষে বিএনপি কর্মী সালমান নামক এক নেতার ডান পা ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে।
রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
