ঠেগামুখ স্থল বন্দরে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৯
বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল রাঙ্গামাটির বরকলে ঠেগামুখ স্থল বন্দর চালু ও রাঙ্গামাটি-ঠেগামুখের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করেছেন। মিজ নোবুয়েট ভেন হুটের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এরি নোরা, এমিলি বিআরলি, হাসান জাইদি, চার্লস কাউকো উপস্থিত ছিলেন। এ সময় বরকল হোট হরিনা বিজিবি কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো. ইকবাল, ইন্ডিয়া বিএসএফ কমান্ডার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলকে ঠেগামুখ স্থল বন্দরের চালু ও রাঙ্গামাটি-ঠেগামুখের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনার বিষয়ে অবহিত করেন বরকল হোট হরিনা বিজিবি কমান্ডার মেজর ইকবাল। ছোট হরিনা সীমান্তে প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের চালুর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে রাঙ্গামাটি-ঠেগামুখ ৬০ কিলোমিটার, বরকল বিলাইছড়ি-কাপ্তাই-১৫০ কি. মি এবং বরকল-ঠেগামুগ ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণের জন্য সরকারের একটি পরিকল্পনা রয়েছে। রাঙ্গামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী বলেন, গত বুধবার বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল হরিনা সীমান্তে প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দর ও রাঙ্গামাটি-ঠেগামুখের সরসরি সড়ক যোগাযোগ স্থাপনার বিষয়ে পরিদর্শনে আসেন।