শেরপুরে যৌতুক লোভী স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:৩১
বগুড়ার শেরপুর উপজেলার পল্লীতে যৌতুক লোভী স্বামীর নির্যাতনে রোকসানা খাতুন (২৫) নামের এক গৃহবধূ হাসপাতালের বেডে ছটফট করছে। সে শেরপুর উপজেলার শংকরআটা গ্রামের হাবিবুরের (২৫) স্ত্রী। জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের শংকরাটা গ্রামের মৃত অমেলের ছেলে হাবিবুরের (২৮) সাথে বিশালপুর ইউনিয়নের গোয়ালবিশ্বা গ্রামের রহিম উদ্দিনের মেয়ে রোকসানার (২৫) ১১ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক না নিলেও বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য রোকসানার উপর শুরু হয় স্বামীর অমানুষিক নির্যাতন। গত মঙ্গলবার সকালে রোকসানাকে মারপিটে অসংখ্য স্থানে জখম হয়। তার বাবা ও আত্মীয়-স্বজন চিকিত্সার জন্য তাকে শেরপুর হাসপাতালে ভর্তি করে।