বহিষ্কৃত হকি খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০৩
জাতীয় কোচকে লাঞ্ছনার কারণে হকি ফেডারেশন যে পাঁচ খেলোয়াড়কে বহিষ্কার করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া খেলোয়াড় বাপ্পী, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, আশিকউজ্জামান, আসাদুজ্জামান চন্দন, শামসুদ্দিন তুহিনের বিরুদ্ধে বুধবার রাতে পল্টন থানায় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রহমতউল্লা বাদী হয়ে মামলা করেন। গতকাল অভিযুক্ত খেলোয়াড়রা সিএমএম আদালতে গিয়েছিলেন জামিন নিতে। কিন্তু আদালত বসেনি বলে জানা গেছে।