মালয়েশিয়ার হকি খেলোয়াড় চুয়াবুন মারা গেছেন

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০৩
মালয়েশিয়ান হকি খেলোয়াড় চুয়াবুন (৩৩) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। বুধবার দিবাগত রাতে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার গাছে পানি দেয়া একটি গাড়ির সাথে সংঘর্ষ হলে ইন্তেকাল করেন মালয়েশিয়ান জাতীয় দলের এই ফরোয়ার্ড। দুইবার মোহামেডানের হয়ে খেলেছেন তিনি। ২০১১ সালে চুয়াবুন ক্লাব কাপ হকিতে মোহামেডানের হয়ে ফাইনাল খেলেছেন। মোহামেডান চ্যাম্পিয়ন হয় সেবার।