বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সদস্য আব্দুল আউয়াল মজনু (৬৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে-----রাজেউন)। গতকাল সকাল সাড়ে সাতটায় নিজ বাস ভবনে নিঃশ্বাস ত্যাগ করে তিনি। দীর্ঘদিন তিনি হূদরোগ জটিলতায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মজনু। গতকাল তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ তার পরিবারের ঘনিষ্টজন বিদেশ থেকে ঢাকায় আসলে দাফন করা হবে বলে জানা গেছে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা মজনুর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বিওএ, ওয়ারী ক্লাব, রোইং ফেডারেশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। তারা মজনুর পরিবারের প্রতি শোক বার্তা জানিয়ে বলেছেন, মজনু ছিলেন ক্রীড়াঙ্গনের এক নন্দিত ব্যক্তিত্ব। ক্রীড়া অনুরাগী একজন মানুষ।
