শ্রীলংকায় নরসিংদীর মহিলা ক্রিকেটারদের কৃতিত্ব

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:০৪
নরসিংদী জেলা মহিলা ক্রিকেট দল গতকাল বৃহস্পতিবার শ্রীলংকা একাডেমী ক্রিকেট দলকে ৪৩ রানে পরাজিত করেছে। খেলায় প্রথমে নরসিংদী জেলা মহিলা ক্রিকেট দল ব্যাট করে ১৪৯ রান করে। এর মধ্যে টুম্পা সর্বোচ্চ ৬১ রান করে। জবাবে শ্রীলংকা মহিলা দল ১৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১০৭ রানে অল আউট হয়ে যায়। নরসিংদী দলের পক্ষে রোকসানা ৪ উইকেট, জেসি ২ উইকেট ও ডলির ২ উইকেট প্রাপ্তি দলের বিজয়কে ত্বরান্বিত করে। এর আগে গত ২৮ জুলাই শ্রীলংকা মহিলা আর্মি দলকে টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটে, ২৯ জুলাই ওয়ানডে ম্যাচে ২০ রানে পরাজিত করে। ৩১ জুলাই অপর টি-টোয়েন্টি ম্যাচেও ২০ রানে জয় পায় নরসিংদীর মেয়েরা। দলের সদস্যরা হলো- অধিনায়ক সাকিরা জাকির, লতা মন্ডল, রেশমা আক্তার, নুসরাত তাসমিয়া, রোমানা আহমেদ, সায়লা সারমিন, ফারজানা হক পিংকি, ডলি রানি সরকার, নাদিয়া আফরিন রিপা, তাসলিমা আক্তার, মোসা. রিমা আক্তার, সানজিদা খাতুন রিমী, কবিতা রায়। কোচ শফিকুল গণি রাজিব, দলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওবায়দুল আজম ও সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভুঁইয়া ।