থাইল্যান্ডে জাতীয় ফুটবল দল আরো একটি অনুশীলন ম্যাচ খেলবে। জানা গেছে এ ম্যাচটিও জাতীয় দলের সাথে হচ্ছে না। এমনকি ক্লাব দলের সাথেও না। বাফুফে জানিয়েছে থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের সাথে অনুশীলন ম্যাচ খেলবে ক্রুইফের কোচিংয়ে থাকা দলটি। তবে অনূর্ধ্ব-১৯ ফুটবল দলও অনেক শক্তিশালী।