জামায়াতের নিবন্ধন বাতিলকরায় দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১১
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বর্তমান সরকার দেশবাসীর সার্বিক কল্যাণ সাধনে আন্তরিকভাবে কাজ করছে। বিএনপি তার যুদ্ধাপরাধী মিত্রদের নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্রে মেতেছে। মন্ত্রী শুক্রবার বেলকুচি উপজেলার জামতৈল গ্রামে ১৬৮ জন গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুত্ সংযোগ প্রদানের এক অনুষ্ঠানে একথা বলেন। বেলকুচির ইউএনও -এর হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমুখ।