যোগাযোগ মন্ত্রীর নির্দেশে যানজট নিরসনের জন্য অবশেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্টেশনে মহাসড়কের উপর থেকে স্পিড ব্রেকার (গতিরোধক) উঠিয়ে দেয়া হচ্ছে। উঠিয়ে দেওয়ার এ কাজ টাঙ্গাইল জেলা সড়ক ও জনপথ বিভাগ শুরু করেছে।
বৃহস্পতিবার এ রোডের বিভিন্ন স্টেশনে গিয়ে দেখা গেছে ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য এবং যানজট নিরসনের জন্য যোগাযোগ মন্ত্রীর নির্দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর থেকে গতিরোধকগুলো বুল্ডোজার ও রেকার দিয়ে তুলে দেয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের মূল কারণ কালিয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৩১টি স্পিড ব্রেকার।
