কাঠালিয়ায় ৭ মাসে ১৩ শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৪
কাঠালিয়া উপজেলায় গত ৭ মাসে ১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মোবাইলের অপব্যবহারে প্রেমের বিচ্ছেদের কারণে হতাশায় গত ৭ মাসে ১৩ জন এবং গত ১ বছরে প্রায় ২৪ থেকে ২৫ জন কোমলমতি ছাত্র-ছাত্রী প্রেমের কারণে বিষপান ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অভিভাবকরা জানান, স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আইন থাকলে আত্মহত্যা অনেকটা কমে যাবে।