দৌলতপুর সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়েছে বিএসএফ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৫
দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ঠোটারপাড়া এলাকায় মাথাভাঙ্গা নদীর পাড় থেকে বিপ্লব নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ব্যাপারে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি কৃষককে ফেরত চেয়ে বিএসএফ কে পত্র দিয়েছে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ চেয়ারম্যানপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপ্লব (২৫) বাড়ি সংলগ্ন ১৫৩/৬ এস সীমানা পিলারের নিকট মাথাভাঙ্গা নদীর পাড়ে ঘাস কাটতেছিল। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার উদয় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের জোর করে ধরে নিয়ে তাদের ক্যাম্পে আটক করে রেখেছে। এ ব্যাপারে বিজিবি ৩২ ব্যাটালিয়নের মুন্সিগঞ্জ আশ্রয়ন ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মালেক জানান, বাংলাদেশি নদীপাড় থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় কড়া প্রতিবাদ জানিয়ে বিপ্লবকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।