সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৬
কোম্পানীগঞ্জে গ্যাস কর্মকর্তা অবরুদ্ধ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি \ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরস্থ শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। এ সময় গ্যাস ক্ষেত্রের কর্মকর্তাকে পৌনে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। জানা যায়, কোম্পানীগঞ্জ থানার এস.আই রবিউল হকের নেতৃত্বে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর নবী চৌধুরীর হস্তক্ষেপে কর্মচারীরা তাদের অবস্থান ধর্মঘট তুলে নেন। হাজীগঞ্জে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জে মোবাইল কোর্টে বেনুলাল সুইটমিট ও হাজী সুইমিটসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। জানা যায়, গত মঙ্গলবার চাঁদপুর থেকে আসা ভোক্তা অধিকার ও বিশুদ্ধ খাবার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান ও হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। মাগুরার শতবর্ষী বিবি খাতুন সাহায্য পেলেন মাগুরা প্রতিনিধি \ দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সাহায্য পেলেন মাগুরার পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের শতবর্ষী বিবি খাতুন। ইত্তেফাকের দু’পাঠকের পাঠানো একটি নতুন শাড়ি ও নগদ ১০ হাজার টাকা গত বৃহস্পতিবার দুপুরে বিবি খাতুন ও তার ছেলে আব্দুল গফুরের হাতে তুলে দেয়া হয়। তুলে দেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি এ্যাড. দীপক রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনজিও কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হালিম, কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সম্পাদক ডা. কাজী তাসুকুজ্জামান প্রমুখ। সদরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত সদরপুর(ফরিদপুর)সংবাদদাতা\ ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৩ পালিত হয়। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আঃ কাদের সরদার প্রমুখ। উখিয়ায় নারী শ্রমিকের মজুরির চেক বিতরণ উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতাধীন সড়ক ও জনপদের উভয়পার্শ্বে বৃক্ষরোপণ, সড়ক সংস্কারসহ ভাঙ্গনের কবল থেকে সড়ক জনপথ রক্ষায় নিয়োজিত আরইআরএমপি প্রকল্পের ৫০ জন নারী শ্রমিকের দৈনিক মজুরি থেকে ১০ টাকা করে কর্তন করে নেয়া তিন বছরের সঞ্চয়ী আমানতের ২৯ লাখ ৫৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিটি গঠন গত ৩১ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউস ক্লাব হল মিলনায়তনে চট্টগ্রাম কাস্টমস হাউস কমিটির সভাপতি মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও চকাএভ-এর মহাসচিব আমজাদ হোসেন হাজারীর পরিচালনায় এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাহফিজুর রহমান, দেলোয়ার হুসেন মিন্টু, শফিউর রহমান ও আমজাদ হাজারীকে উপদেষ্টা করে চার সদস্যবিশিষ্ট চট্টগ্রাম কাস্টমস হাউসের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। — প্রেস বিজ্ঞপ্তি সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম রফিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। মাগুরায় অসচ্ছল সাংবাদিকদের চেক বিতরণ শ্রীপুর(মাগুরা) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মাগুরার ৪ জন অসচ্ছল সাংবাদিককে সরকারের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে এ চেক তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঈশ্বরগঞ্জে গৃহবধূ খুন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দরিবৃ গ্রামে গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদা(৪৫) খুন হয়েছে। নিহতের দেবরের পুত্র পাঞ্জু মিয়া জানান, পাশের বাড়ির আক্কাছ আলীর খড়ের পুঞ্জিতে ফরিদা বেগমের মুরগি এসে খড় নষ্ট করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আক্কাছ আলী ও তার পরিবারের লোকজন মারধর করে গুরুতর আহত করে। তাকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার নাবিদ খান মৃত ঘোষণা করেন। কুমিল্লায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গত বৃহস্পতিবার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তিমূলক শিক্ষা সহায়তার অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ২ লাখ টাকা ৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জাহান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান ও ইত্তেফাক সংবাদদাতা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। মংলায় ভেজাল-বিরোধী ভ্রাম্যমাণ আদালত মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ মংলায় ভেজাল, অস্বাস্থ্যকর খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির প্রবণতা কমাতে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন দোকান, মিস্টান্ন ভান্ডার ও মাছের ডিপোতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার ও পণ্য বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ভান্ডার ও বিসমিল্লাহ স্টোরকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করে। ভালুকার পল্লী থেকে তিনটি মোটর সাইকেল উদ্ধার ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার গোয়ারী নাথপাড়া থেকে তিনটি বাজাজ ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটর সাইকেল তিনটির মধ্যে দু’টির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ল ১৫-৫২৪৮ ও ঢাকা মেট্রো হ ৪১-৯৬২১ এবং অপরটি নম্বরবিহীন। গত বৃহস্পতিবার গোয়ারী নাথপাড়া গ্রামের কামরুজ্জামান কামালের বাড়ির আঙিনা ও তার বসতঘর থেকে মোটর সাইকেল তিনটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। গাড়ি তিনটি বর্তমানে ভালুকা মডেল থানায় রয়েছে। দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার দিনাজপুর অফিস \ দিনাজপুর ৪০ বিজিবি ব্যাটালিয়ন চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯১৪ বোতল ফেন্সিডিলসহ প্রায় পৌনে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে। গত বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সীমান্ত এলাকায় অভিযানকালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করে। চাটখিল পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহণ চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র মোস্তফা কামাল গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে মেয়র কার্যালয়ে ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান খান বাবুলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিমউদ্দিন বাবলু, আহসান হাবীব সমীর প্রমুখ। রানা প্ল¬¬াজা ধসে নিখোঁজ নিলুফার ছেলের পাশে উদ্দীপন স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজা ধসে নিখোঁজ স্বরূপকাঠির কামারকাঠি গ্রামের গার্মেন্টস কর্মী নিলুফা বেগমের ছেলের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা উদ্দীপন। গত বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানে নিলুফার ছেলে মো. শফিকুল ইসলামের লেখাপড়ার জন্য তার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। সংস্থার সহকারী পরিচালক মো. জাহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। বান্দরবানে আলোক চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা বান্দরবান প্রতিনিধি, মিলন চক্রবর্তী \ পাহাড়ের বিচিত্র রূপ নিয়ে বান্দরবানে আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বান্দরবান বাজারস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক এসএম নাজিমউদ্দিন। এসময় অন্যদের মধ্যে জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা, জেলা যুব উন্নয়ন পরিচালক সাইফুল ইসলাম এবং সাংবাদিক একেএম জাহাঙ্গীরসহ শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। আড়াইহাজারে সরকারি গাছ চুরির হিড়িক গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী, হাইজাদী ও বিনাইরচর থেকে গত কয়েকদিনে সংঘবদ্ধ চোরেরা বন বিভাগের ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৩০টি সরকারি গাছ চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ২০টি গাছ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুস সালাম। মনোহরগঞ্জে এসি বাজার শো-রুমের উদ্বোধন মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার নতুন বাজারে এসি বাজারের শো-রুম উদ্বোদন করেন এসি বাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. জুনাব আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কাশেম ভুঁইয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। উদ্বোদন শেষে তিনি এলাকার গরিব ও অসহায়দের মাঝে নিজে উপস্থিত থেকে প্রায় ২ লক্ষ টাকার জাকাত প্রদান করেন। পরে নিজ অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন। সড়ক দুর্ঘটনায় বকশীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আহত বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ সড়ক দুর্ঘটনায় বকশীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোশারফ গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় নিলাক্ষীয়া থেকে থানায় ফেরার পথে বাসের সাথে ক্রসিং- এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড়ে সাংবাদিক হাফিজকে সরকারি চেক হস্তান্তর পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক, পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাফিজ আনসারীকে তথ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় তার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। গৌরনদীতে মাদকদ্রব্য বিক্রেতাকে পুলিশে সোপর্দ গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে মাদ্রক বিক্রেতা মনির হোসেনকে মাহিলাড়া থেকে ১ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরবর্তীতে গণধোলাই দিয়ে মনিরকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার মনিরকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মায়েদের পুষ্টি বিষয়ক উঠান বৈঠক গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ক স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে নারী নেত্রীদের সার্বিক সহযোগিতায় ওয়ার্ড পর্যায়ে অসচ্ছল, হতদরিদ্র এবং পিছিয়ে পড়া গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের নিয়ে পুষ্টি ও স্বাস্থ্যবার্তা নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রতিটি ওয়ার্ডে ২০ জন করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৭৪ জন গর্ভবতী মা, ৯৪ জন প্রসূতি মা এবং ৩০ জন শাশুড়ি সর্বমোট ১৯৯ জন মাকে নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠক অনুুুষ্ঠিত হয়। বরগুনায় হাই-টেক পার্ক স্থাপন বিষয়ক সেমিনার বরগুনা (উত্তর) প্রতিনিধি \ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাই-টেক পার্ক স্থাপনের গুরুত্ব, স্থান নির্বাচন, শিল্প নির্বাচন, কার্যক্রম, আইটি স্কীলড জনগোষ্ঠির ভবিষ্যত্ করণীয় শীর্ষক তিনদিনের এক সেমিনারের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন। গত বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারী, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কামরুল হাসান, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ। জীবননগর বিএসএফ’র হাতে বাংলাদেশি শিশু আটক জীবনগর সংবাদদাতা \ গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত হতে বাংলাদেশি এক শিশুকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি চুয়াডাঙ্গাস্থ ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গাজী আসাদুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের জানান, এ ব্যাপারে পতাকা বৈঠক আহ্বান করে বিজিবির পক্ষ হতে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। কাহালুতে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা আখুনজা গ্রামের ঈদগাঁ মাঠের পশ্চিম পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়স্ক এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা হয়েছে। সিংড়ায় ১২০ জন দুস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ সিংড়া (নাটোর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার ১২০ জন দুস্থ মহিলা কর্মীকে ৭০ হাজার টাকার চেক তুলে দেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক। উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদসহ সহকারী কর্মকর্তাবৃন্দ।