সুবর্ণা মুস্তাফার ‘ভূত সমাচার’

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৭
এবারের ঈদুল ফিতরে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ভূত সমাচার’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা, ভাবনা, সজল, মনিরাজসহ আরও অনেকে। ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকের কাহিনীতে দেখা যাবে— ড. কাজল প্রাক্তন শিক্ষিকা, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে পদ্মিনীকে নিয়ে থাকনে। মেয়েকে কখনই একা ছাড়েন না। কারণ ড. কাজল প্রায়ই ভূত দেখতে পান তার বাড়ির মধ্যে। একদিন তার বাড়িতে এসে হাজির হলো একটি ছেলে। ড. কাজল ছেলেটিকে ভূত মনে করে। অন্যদিকে ছেলেটি পিস্তলের ভয় দেখিয়ে ড. কাজল ও তার মেয়েকে জিম্মি করে রাখে। এভাবে ক্রমান্বয়ে ড. কাজল ছেলেটিকে ভূত মনে করে যাচ্ছিল। কিন্তু ছেলেটি সারা রাত তাদের সাথে নানা রকম গল্প করল এবং চা বানিয়ে খাওয়ালো। এভাবে চলতে চলতে এক পর্যায়ে ড. কাজল অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ছেলেটিও বাড়ি থেকে উধাও হয়ে যায়। এভাবে এগিয়ে চলে টেলিফিল্মটির কাহিনী।