এ সময়ের ব্যস্ত মডেল ও চিত্রনায়ক নিরবকে এবারের ঈদে বড় পর্দায় দেখা যাচ্ছে না। প্রায় হাফ ডজন চলচ্চিত্রের কাজ করলেও এর কোনোটিই মুক্তি পাচ্ছে না এই ঈদে। তাই স্বাভাবিকভাবেই তার ভক্তরা রুপালি পর্দায় মিস করবে তাকে। এর আগে ঈদ বা কোনো উত্সব এলে ছোটপর্দার নাটক-টেলিফিল্মে কাজ করতেন। কিন্তু তিনি এবারের ঈদে ছোটপর্দার কোনো নাটক-টেলিফিল্মেও কাজ করেননি। তবুও নিজের চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। নিরব বলেন, ‘অনেকগুলো চলচ্চিত্রের কাজ একসঙ্গে করা হয়েছে। এর মধ্যে কয়েকটি চলচ্চিত্রের কাজ প্রায় শেষের দিকে হলেও এগুলোর কোনোটিই রিলিজ হচ্ছে না। তবে মুক্তি পেলে অবশ্যই ভালো লাগত। যাই হোক, চলচ্চিত্র মুক্তি দেওয়ার বিষয়টি পুরোপুরিই নির্মাতার উপরে বর্তায়। তবে এটুকু গ্যারান্টি দিতে পারি যে, সামনে আমার যেসব চলচ্চিত্র মুক্তি পাবে তার সবক’টিই ব্যাপক আলোচনা সৃষ্টি করবে।’
উল্লেখ্য, নিরব কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র ‘মাঙ্গালাকাউবয়’-এর শুটিং শেষ করে ঢাকায় ফিরলেন। ফিরেই সাংবাদিক বন্ধুদের নিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘উ-হু’তে এক ইফতার পার্টির আয়োজন করেন।
