এসএ টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চুপকথা’। নাটকটিতে অভিনয় করেছেন—নিশা, আজাদ আবুল কালাম পাভেল, সুইটি, জয়রাজ, স্বাগতা, মনোজ প্রামাণিক, সাবেরী আলম, মাহমুদ সাজ্জাদ, কুমকুম হাসান, শেলী, সাবিহা, কাদেরী, রাজীব সালেহীন। এর কাহিনীতে দেখা যাবে—
বৃষ্টির মা মিসেস তাহমিনা, স্বামী রফিক সাহেবের ওপর যারপরনাই রকমের খেপা। কেননা, বাবার আস্কারা পেয়ে মেয়ে গেছে সমাজ সেবা করতে। সিডর দুর্গত এলাকায়। সাথে বৃষ্টির বন্ধু নাইম। মায়ের ঘুম হারাম, বাচ্চাদুটো ফিরে আসবে তো! তারা ফিরে আসে। তবে সাথে করে নিয়ে আসে ঝড়ে বিধ্বস্ত স্মৃৃতি-বিভ্রম এক মেয়েকে। তার নাম রাখে নদী। তাকে নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।
