ইডিয়টস

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:১৮
চ্যানেল নাইনে আজ রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ইডিয়টস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন—মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন—পূর্ণিমা, চঞ্চল চৌধুরী, বিন্দু, রাখি, নিশো, কল্যাণ, অহনা, রিচি সোলায়মান, শ্যামল, রুমেল, ভাবনা, সিদ্দিক, নুজহাত, নাইম, মৌসুমী (লাক্স), আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, শাহানাজ খুশি, ডা. এজাজুল ইসলাম, জয়রাজ, ফজলুর রহমান বাবু, জিএম, শহিদুল ইসলাম, সোহেল খান, কচি খন্দকার, রিফাত চৌধুরী, ছবি, শবনম পারভীন ও আরও অনেকে। নাটকটি টম ক্রিয়েশন ব্যানার থেকে নির্মিত হয়েছে। এর কাহিনীতে দেখা যাবে—ইডিয়ট’স এর প্রথম অক্ষর আই দিয়ে ইরফান। ঠিক এরকম ইডিয়টস-এর প্রতিটি অক্ষর দিয়েই একেকটি নাম। তাদের নিয়েই পুরো ধারাবাহিক নাটকটির গল্প এগিয়ে যায়।