ফুটবল মাঠে সি আর সেভেন নামেই তাকে সবাই চেনে। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে নেতৃত্ব দেন সামনে থেকে। তবে এবার হঠাত্ করেই অন্য এক খেলায় এসে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেটা হল বেসবল। যুক্তরাষ্ট্রে যাবেন অথচ বেসবল মাঠে যাবেন না এমনটা হওয়া খুবই অস্বাভাবিক। আর রোনালদোর ক্ষেত্রেও তেমন অস্বাভাবিক কিছু ঘটলো না। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসাবে ক্লাব দল রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস ডজার স্টেডিয়ামে প্রথম পিচ ছুঁড়ে বেসবল ম্যাচ উদ্বোধন করছেন রোনালদো।
