গিনেস কাপের শেষ চারে রিয়াল চেলসি

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪০
যুক্তরাষ্ট্রের গিনেস কাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। রিয়াল ৩-১ গোলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে এবং চেলসি ২-০ গোলে ইন্টার মিলানকে হারানোয় শেষ চারে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে স্পেন ও ইংল্যান্ডের দুই পরাশক্তির। সেমিফাইনালে রিয়াল খেলবে এভারটনের বিপক্ষে। আর চেলসির প্রতিপক্ষ এসি মিলান অ্যারাইজোনার ফিনিক্স বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রিয়ালের জয়ের নায়ক করিম বেনজেমা। দলের তিন গোলের দুটোই এই ফরাসী স্ট্রাইকারের। ১৫ মিনিটে স্প্যানিশ পরাশক্তিদের এগিয়ে দেয়ার কৃতিত্ব অবশ্য আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার। ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে গোল করেন তিনি। তবে ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারতো স্পেনের সবচেয়ে সফল দলটি। কিন্তু রোনালদোর জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসে। ১৮ ও ২২ মিনিটে আরো দুটো সুযোগ নষ্ট করেন পর্তুগিজ তারকা। ৬৩ মিনিটে স্ট্রাইকার জোসে ভিলারিয়াল ব্যবধান কমিয়ে উজ্জীবিত করে তোলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে চারবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে। কিন্তু তার ১১ মিনিট পর বেনজেমার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।