কোচের ভিডিও ক্লাসে হকি দল

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪২
এশিয়া কাপ হকির চূড়ান্ত দল ঘোষণার পরের দিন গতকাল থেকে শুরু হল বাংলাদেশ জাতীয় হকি দলের চূড়ান্ত অনুশীলন। আর এই প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সকালে পাকিস্তানি উপদেষ্টা কোচ নাভিদ আলম সকালের সেশনে খেলোয়াড়দের ভুল ধরিয়ে দেয়ার উদ্দেশ্যে ভিডিও অনুশীলনে বসেন। সকাল থেকে শুরু করে ঘণ্টাখানেক চলে অনুশীলন। বিকালে অনুশীলন না হলেও আজ থেকে আবার টানা তিনদিন অনুশীলন। নাভিদ আলম ভিডিও ক্লাস সম্পর্কে বলেন, ‘এটা অবশ্যই প্রয়োজন। খেলোয়াড়দের শুধরে দেয়ার জন্য এর বিকল্প নেই’। এশিয়া কাপ হকি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে অনেক কিছুই শেখা যায়। কোচের এ সেশন আমাদের অনেক উপকারে এসেছে’।