অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ২০৫

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৪২
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে গতকাল ইংল্যান্ড ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনূর্ধ্ব ১৭ দলকে গুটিয়ে দিয়েছে ২০৪ রানে। তবে জবাব দিতে নেমে স্বস্তিতে নেই তারাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত আট ওভারে মাত্র ২২ রান তুলতেই তারা হারিয়েছে দুই উইকেট। টসে জিতে ব্যাটিংয়ে নামা ইডিপিকে অল আউট করতে বড় ভূমিকা রাখে বাংলাদেশ দলের সহ অধিনায়ক রাহাতুল ফেরদৌসের পাঁচ উইকেট। উল্লেখ্য, পাকিস্তান এবং ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে তিন জাতি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে।