জাতীয় প্রেসক্লাবে এলিট মেহেদী উত্সব

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:০৪
ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয় মেহেদী উত্সবের। জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উত্সবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া দূতাবাসের কাউন্সিলর আব্দুল নাজার। প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী ও ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান হাফিজ, এলিট কসমেটিকস লি. জিএম (সেলস) মো. আবুল হোসেন, ডিজিএম মনোয়ারুল ইসলাম স্বপন, ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক ও সহ-সভাপতি শিরিন সুলতানা প্রমুখ। পরে মেহেদী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে আগামী ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় অগ্রণী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মেহেদী উত্সব এবং ঈদুল ফিতরের পরদিন বিকাল ৪টায় শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। -প্রেস-বিজ্ঞপ্তি