ঢাবিতে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম আই এস বিভাগের উদ্যোগে সমপ্রতি সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারের প্রধান বক্তা ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, ট্রেজারার ড. ইজাজুল হক, রাজস্ব বোর্ডের মহাপরিচালক কানন কুমার রায়, কৃষি ব্যাংকের এজিএম মো. মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মোঃ মাহফুজ আশরাফ এবং এম.আই.এস. বিভাগের সহকারী অধ্যাপক আশিস তালুকদার। সেমিনারে বক্তারা সাইবার ক্রাইম প্রতিরোধের উপায় এবং এই বিষয়ে সাধারণ মানুষের করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন। বক্তারা এসময় ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতনতার উপর বিশেষ জোর দেন।-প্রেস বিজ্ঞপ্তি