পবিত্র রমজানের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব অসীম। তবে স্বাস্থ্য বিজ্ঞানীরা সংক্ষেপে রোজার ৬টি উপকারের কথা তুলে ধরেছেন। অনেক বিশেষজ্ঞ রোজাদারগণের ৭টি উপকারের কথাও বলেছেন। বিশেষজ্ঞগণের মতে রোজার উপকারিতা ও নিয়ামতসমূহ হচ্ছে:
প্রথমত: মুসলমানগণ ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতা বুঝতে পারেন।
দ্বিতীয়ত: পবিত্র মাহে রমজানে মহান স্রষ্টার প্রতি অধিক আনুগত্যের কারণে প্রতিটি মোমেন মুসলমান মহান আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যান যা পরক্ষোভাবে তাকে স্বাস্থ্যের দিকে যত্নবান করে তোলে।
তৃতীয়ত: রমজানে মানুষ ভাল ও কল্যাণকর কাজে উদ্বুদ্ধ হয়। আমাদের মহানবী (স:) বলেছেন, মানুষ যদি তার অর্থ কল্যাণের জন্য ব্যয় করে তবে সে অর্থ কখনও বিফলে যায় না।
চতুর্থত: রমজানে রোজাদারগণ মানুষের সঙ্গে সুব্যবহার ও সুন্দর সব অভ্যাস গড়ে তোলেন যা তার জীবনকে সুন্দরতর করতে সহায়ক।
পঞ্চমত: রোজার আর একটি সুন্দর দিক হচ্ছে রোজাদারগণ ধূমপায়ী হলে ধূমপান থেকে বিরত থাকেন এবং স্বাস্থ্যকর জীবন প্রণালী অনুসরণ করেন।
এছাড়া রমজানের আর একটি বিশেষ উপকার হচ্ছে মুসলমানগণ সংযম সাধন করেন এবং অন্যের অনিষ্ট হতে বিরত থাকেন যা তার স্বাস্থ্যের জন্য হিতকর।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
