আজকের অনুষ্ঠান

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:০৭
শনিবার রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপন পরিষদ: ঐতিহ্যবাহী কাসিদা আসর আয়োজন, রাত ১০টা, হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টার। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন: সমাবেশ, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। ওল্ড ঢাকা ইয়ুথ ক্লাব: ঢাকার হাজার বছরের চিত্র প্রদর্শনী, শাড়ি ও পানজাবি প্রদর্শনী, মেহেদী উত্সব ও প্রতিযোগিতা, সকাল ১১টা, হাজী জুম্মন কমিউনিটি সেন্টার। নাগরিক ফোরাম: সিটি কর্পোরেশন ও কিশোরগঞ্জ উপ-নির্বাচন:তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা শীর্ষক গোলটেবিল আলোচনা, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশে আদিবাসী ফোরাম: আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, রমনা। সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি: ইফতার ও দোয়া মাহফিল, বিকাল ৫টা, আইডিইবি ভবন, কাকরাইল। যুদ্ধাপরাধ বিচার মঞ্চ: যুদ্ধাপরাধ বিচার ও দক্ষিণ এশিয়ায় মৌলবাদ রোধে বাংলাদেশের ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভা, দুপুর আড়াইটা, জাতীয় প্রেসক্লাব।