তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার (প্রটোকল) এএফএম আমিনুল ইসলাম এবং ইউরেকা ইসলাম ভেনাসের কন্যা টেলিভিশন উপস্থাপনা এবং সংবাদ পাঠিকা সিভেলী ইসলাম রিতিকা বিএসসি (অনার্স), এমএসসি (ফার্মেসি)-এর সাথে কুমিল্লা নিবাসী মরহুম হুমায়ূন কবির এবং বিলকিস কবিরের পুত্র অলিউল হক পলাশ বিএসসি (অনার্স), এমএসসি (কেমিস্ট্রি), এমবিএ-এর শুভবিবাহ সম্প্রতি ঢাকায় ধানমন্ডি পার্টিসেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
