‘ইত্যাদি’তে জামিল

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২০:৪৪
‘মীরাক্কেল’ প্রতিযোগী জামিল হোসেন ধীরে ধীরে মিডিয়াতে বেশ ব্যস্ত হয়ে উঠছেন। দর্শক গ্রহণযোগ্যতাও মিলছে তার। সেই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে পারফর্মের সুযোগ মিলেছে তার। হানিফ সংকেতের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র একটি সেগমেন্টে কমেডি নির্ভর অভিনয় করেছেন তিনি, সঙ্গে আরও ছিলেন ‘মীরাক্কেল’-এর রনি ও সজল। উল্লেখ্য, এই ঈদে জামিলের কণ্ঠে গাওয়া আব্বাস উদ্দিনের বিখ্যাত গান ‘হাড়কালা করলাম রে’ প্রকাশ হয়েছে ‘অমিয়সুধা’ মিক্সড অ্যালবামে। এই গানের মধ্য দিয়েই একজন কণ্ঠশিল্পী হিসেবে মিডিয়াতে অভিষেক করলেন তিনি।