চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল অবশেষে একধাপ পূরণ হলো। দৌলত্গঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সংশ্লি¬ষ্ট সকল মন্ত্রণালয়সহ নৌ-পরিবহন মন্ত্রণালয়, স্থলবন্দর অধিশাখার অনুমতির পর জাতীয় রাজস্ব বোর্ড দৌলত্গঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা প্রদান করে। গত বুধবার এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছে। প্রকাশিত গেজেটে রাষ্ট্রপতির পক্ষে উপসচিব ডা. আছমা আক্তার জাহান স্বাক্ষর করেন। এখন উভয় দেশের সরকারি পর্যায়ে অনুমতি মিললে এ স্থলবন্দরটি চালু হবে।
