লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি নেতা হারুনুর রশিদ (৫০)কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে হাসন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজারে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন হারুনুর রশিদ। পথিমধ্যে রফিক মাষ্টার ব্রিজ নামকস্থানে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মৃত দেহ রাস্তার পার্শ্বে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
