আমতলী উপজেলার নাচনা পাড়া গ্রামে শুক্রবার রাতে জেএসএম নামে এক ইট ভাটার মালিক ছালাম মুন্সী (৩০) খুন হয়েছে। খুনের অভিযোগে জসিম মুন্সি নামে এক সন্দেহ ভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ভাই মতলেব মুন্সি জানান, শুক্রবার রাতে ছালাম খাবার খেয়ে বের হওয়ার পর আর ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে একই গ্রামে অবস্থিত নিজের ইট ভাটার পাশের রাস্তায় রাতে তার লাশ পাওয়া যায়। ব্যবসায়িক কোন দ্বন্দ্বের কারণে ছালাম মুন্সি খুন হতে পারে বলে পুলিশের ধারণা । নিহতের শরীরে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধে হত্যার পর খুনিরা লাশ ফেলে রেখে যায়। সন্দেহ ভাজন আসামি হিসেবে ব্যবসায়িক পার্টনার নিহতের চাচাত ভাই জসিম মুন্সিকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাসসুল হক পিপিএম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।
