সুন্দরবনের সম্পদ রক্ষায় বিশেষ সতর্কতা

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৫
ঈদকে সামনে রেখে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনজ সম্পদ পাচার রোধসহ যে কোন ধরনের নাশকতা প্রতিহত করতে বন বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ মৌসুম টার্গেট করে যাতে কোনভাবেই পাচারকারী চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি না পায় সে জন্য এ রেঞ্জে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়াসহ বনরক্ষীদের ঈদকালীন ছুটি সীমিত করে টহল ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপাই রেঞ্জ হেড কোয়ার্টারে রেঞ্জের ৪টি স্টেশন ও ১৯টি ক্যাম্প কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাঁদপাই রেঞ্জে সহকারী বন সংরক্ষক মোঃ খলিলুর রহমান বলেন, শুক্রবার থেকে ঈদের ৭ দিন পর পর্যন্ত এ সতর্কতা ব্যবস্থা জারি থাকবে।