কাওড়াকান্দি লঞ্চঘাটের টোল আদায় বন্ধ হয়নি

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৫
মাওয়া-কাওড়াকান্দি ঘাট আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তে টোলমুক্ত করা হয়। যা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, কাওড়াকান্দি ঘাট থেকে মাদারীপুর জেলা পরিষদের নামে টোল আদায় করা হচ্ছে। যারা এই টোল আদায় করছে তারা কেউ জেলা পরিষদের কর্মচারী নন। জেলা পরিষদের এক কর্মচারী জানান, ঘাটে খাস কালেকশন চলছে এবং খাট ম্যানেজারের নেতৃত্বে টোল আদায় হচ্ছে। মাদারীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, কাওড়াকান্দি ঘাট কখনোই টোলমুক্ত হয়নি। মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিরাউ্দ্দিন খান বলেন, শিবচর জায়গাটা ব্যতিক্রম এলাকা। বিআইডব্লিউটিসি টাকা পরিশোধ করবে বলে আমাদের চিঠিও দিয়েছে। কিন্তু টাকা দেয়নি। তাই আমরা টোল আদায় করছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার দায়িত্বে উপসচিব মো. জাহিদ হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। যিনি মূল দায়িত্বে তিনি দেশের বাইরে আছেন।