সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনায় ইমাম নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৭
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম শিকদার (৪৪) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায়। জানা যায়, রাতে ঢাকার এক মসজিদের ইমাম নজরুল ইসলাম শিকদার রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পিতার নাম মৃত মোতালেব শিকদার। সে ঢাকার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করত।