সাম্প্রতিককালে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার কর্তৃক ভিজিডি ও ভিজিএফ এর চাল/গম বিতরণসহ বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসনের টনক নড়েছে।
বর্তমানে ভিজিডি ও ভিজিএফ এ চাল/গম বিতরণে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহম্মদ নিজে বিভিন্ন ইউনিয়নে ঘুরে প্রত্যক্ষভাবে কার্যাবলি পর্যবেক্ষণ করছেন। ফলে দুঃস্থ ও গরিব মানুষেরা সঠিকভাবে চাল/গম পাচ্ছে। ফলে ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগণ কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ পাচ্ছেন না। সরজমিনে দেখা গেছে, গত ৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মনাকষা, দুর্লভপুরসহ কয়েকটি ইউনিয়নে উপস্থিত হয়ে ভিজিএফ-এর চাল বিতরণ উদ্বোধন করেন।
