সেহেরীর সময় ১৫ বছর ধরে জাগিয়ে তোলে হিন্দু যুবক

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৮
রমজান মাসে সেহেরী খেতে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গত ১৫ বছর ধরে ভোর রাতে জাগিয়ে তুলছেন হিন্দু যুবক বিপ্লব মল্লিক (৩৭)। নিরিবিলি হোটেলের নৈশপ্রহরী হিসাবে কর্মরত এ ভিন্ন ধর্মাবলম্বী যুবক চাকরির অংশ হিসাবে এ কাজ করলেও কাজটি তার কাছে বেশ ভালো বলে দাবি করেন। হোটেল নিরিবিলির দীর্ঘদিনের আবাসিক গ্রাহক প্রকৌশলী আবুল হোসেন জানান, বিপ্লব নিষ্ঠার সাথে ডাকাডাকি করে। ঘুম না ভাঙা পর্যন্ত তার ডাক থামে না। তাই রোজাও মিস হয় না। নিরিবিলির নৈশপ্রহরী বিপ্লব মল্লিক জানান, চাকরির অংশ হলেও রোজার সময় মধ্যরাতে মুসলমানদের ডেকে তুলতে তার বেশ ভাল লাগে।