সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:৩০
নেত্রকোনায় বিএনপির কর্মীসভা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জু ভুঁইয়ার সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট চিকিত্সক ডাঃ দেলোয়ার হোসেন টিটু এবং বিএনপি নেতা এটিএম মোস্তফা চুন্নু প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থদের মাঝে ঈদে সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে দুঃস্থদের মাঝে ঈদের খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। স্বরূপকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. অরুণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ’মায়ের দুধে শিশুর হাসি, মা তোমাকে ভালবাসি’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নব কুমার সমদ্দার, স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানুর রহমান। সিরাজদিখানে মাছের পোনা অবমুক্তকরণ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার ইছামতি নদীতে ৩ শত ৬০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয় গত শুক্রবার। উপজেলা মত্স্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কাসেম, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা হরিপদ মন্ডল প্রমুখ। দাগনভূঞায় পল্লী বিদ্যুত্ সমিতির মতবিনিময় দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞায় পল্লী বিদ্যুত্ সমিতি ফেনীর উদ্যোগে আতাতুর্ক মিজান মিলনায়তনে গতকাল শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুতের জি.এম. সাইরুল ইসলাম, দাগনভূঞা পল্লী বিদ্যুতের ডি.জি.এম. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যা বাঙ্গালী প্রমুখ। সিদ্ধিরগঞ্জে টেম্পু চালকের আত্মহত্যা সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে সেলিম (৩৫) নামে এক টেম্পুচালক আত্মহত্যা করেছে। কদমতলীর নিজ বাসায় গত শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে গতকাল শনিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মির্জাপুরে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল শনিবার মেজর অব. খন্দকার এ হাফিজ উদ্দিন দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন। সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট ইলিয়াজ আহমেদ, সৈয়দ মকিম উদ্দিন, নাসির তালুকদার, মোঃ আওয়াদ হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।