গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে চতুর্থ স্থান দখল করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ প্রতিষ্ঠানের ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৬০জন। অকৃতকার্য হয়েছেন মানবিক বিভাগের দুই শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছেন ৪৮৭ জন। গত বছর ঢাকা বোর্ডে এ প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ৬ষ্ঠ।
অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে ক্লাস গ্রহণ, কলেজের পরিবেশ এবং লেখাপড়ার মানই এরূপ ফলাফল বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো:মোসলেহ্ উদ্দিন ভূঞা।
