পুলিশের বার্ষিক আজান ক্বিরায়াত ও রচনা প্রতিযোগিতা

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২২:০১
শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, ক্বিরায়াত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইজিপি হাসান মাহমুদ খন্দকার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। আযানে র্যাবের সৈনিক মোঃ হাবিবুর রহমান ১ম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মোঃ রফিকুল ইসলাম ২য় স্থান এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের এএসআই এস এম মতিউল ইসলাম ৩য় স্থান অর্জন করেন। ক্বিরায়াতে কিশোরগঞ্জ জেলার নায়েক মির্জা আল ফরিদ প্রথম, বাংলাদেশ পুলিশ একাডেমীর কনস্টেবল মোঃ আরিফুর রহমান দ্বিতীয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মোঃ রফিকুল ইসলাম তৃতীয় হয়েছেন। ‘ইসলামের দৃষ্টিতে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর মোঃ মাসুদুর রহমান প্রথম, সিআইডির স্টেনো টাইপিস্ট মোঃ ওমর ফারুক দ্বিতীয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস সহকারী মোহাম্মদ আনিসুর রহমান তৃতীয় হয়েছেন। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ডিআইজি (অর্থ ও উন্নয়ন) মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) এ কে এম শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মোঃ আমীর উদ্দিন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ ও ক্রীড়া) মোঃ ফিরোজ আল মুজাহিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি