আজকের অনুষ্ঠান

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২২:০১
রবিবার বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন: রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, দুপুর ২টা, বারডেম মিলনায়তন। ন্যাশনাল আই কেয়ার ও ব্রাক: নিরাময়যোগ্য অন্ধত্ব নিরসনে প্রকল্পের উদ্বোধন, দুপুর ১টা, ব্রাক সেন্টার ইন মিলনায়তন। বঙ্গবন্ধু পরিষদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত্ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ। ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি: নবনির্বাচিত কমিটির অভিষেক, বিকাল ৫টা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের কাউন্সিল হল। বাংলাদেশ শান্তি পরিষদ: হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা, বেলা ১১টা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার কক্ষ।