এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। অবশ্য এরপরও পাসের হারের দিক থেকে এবছর দেশের মধ্যে প্রথম হয়েছে সিলেট বোর্ড। সিলেটে এবার পাসের হার ৭৯ দশমিক ১৩। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৩৫ জন। আর গত বছর পেয়েছিল ২ হাজার ৬৫ জন। সিলেট বোর্ডে এবার ৪২ হাজার ৯৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৯ জন। বিজ্ঞান বিভাগে এই বোর্ডে পাস করেছে ৪ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৯০৩ জন। মানবিক বিভাগে পাস করেছে ২১ হাজার ৫৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। বাণিজ্য বিভাগে পাস করেছে ৭ হাজার ৮৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮৮ জন।
বোর্ড সেরা ক্যাডেট কলেজ
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবারো সেরাদের সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও তৃতীয় হয়েছে সিলেট এমসি কলেজ। সিলেট ক্যাডেট কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলে পাস করেছে এবং ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডে তৃতীয় স্থান অর্জনকারী সিলেট এমসি কলেজের ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন।
এছাড়া বোর্ডের সেরা বিশ-এরমধ্যে চতুর্থ স্থানে রয়েছে সিলেট মহিলা কলেজ। এ কলেজে পরীক্ষা দিয়েছিল ৭২৫ জন, পাস করেছে ৭১৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। পঞ্চম স্থানে থাকা সিলেট কমার্স কলেজের পরীক্ষার্থী ছিল ৩০৭ জন, পাস করেছে সকলে ও জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন। ৬ষ্ঠ স্থানের অধিকারী স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের ৩১১ জনের মধ্যে পাস করেছে ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। সপ্তম স্থানে থাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০০ জন ও জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। অষ্টম স্থান লাভকারী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ১ হাজার ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯১১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। নবম স্থানে থাকা মৌলভীবাজার সরকারি কলেজে পাস করেছে ১ হাজার ১২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। দশম গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজে পাস করেছে ৩১৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। ১১তম সিলেট সরকারি কলেজে পাস করেছে ৯৯৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। ১২তম শচীন্দ্র কলেজে পাস করেছে ৬৭৭ জন ও জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ১৩তম তৈয়বুন্নেছা খানম একাডেমি কলেজে ৭১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। ১৪তম মদনমোহন কলেজে পাস করেছে ১ হাজার ৪৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ১৫তম সুজা মেমোরিয়েল কলেজে পাস করেছে ৫০৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ১৬তম আলিফ সোবহান চৌধুরী কলেজে পাস করেছে ৪২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ১৭তম বিশ্বনাথ কলেজে পাস করেছে ৪০৭ জন। জিপিএ-৫ একটিও নেই। ১৮তম বিবিয়ানা মডেল কলেজে পাস করেছে ১৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ১৯তম শ্রীমঙ্গল সরকারি কলেজে পাস করেছে ৮৬৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। সিলেট আইডিয়াল কলেজের ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০০ জন ও জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
