মোহসিনা রহমানের ‘ধ্রুবতারা’য় টুটুল

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৪৯
‘ধ্রুবতারা’ নামের একটি নতুন ধারার অনুষ্ঠানে এসআই টুটুল গাইলেন তার জনপ্রিয় ৪টি গান। তবে কোনো লাইভ গানের আসরে নয়। নির্মাতা মোহসিনা রহমান তৈরি করেছেন টুটুলের গাওয়া ৪টি গানের চমত্কার এক মিউজিক ভিডিও। স্টুডিও এবং ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এসআই টুটুলের এই ৪টি মিউজিক ভিডিও। টুটুলের জনপ্রিয় ৪টি গান নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে চিত্রায়ন করা হয়েছে ‘ধ্রুবতারা’, ‘ও কারিগর’, ‘পরাণের পর’, ‘যায় কি ছেড়া বুকের পাজর’ গানগুলো। অনুষ্ঠানটি প্রসঙ্গে টুটুল বলেন, ‘মোহসিনা আপা অনেক যত্ন দিয়ে কাজটি করেছেন। আমার অনেকদিন পর এ ধরনের মিউিজিক ভিডিও এবং গানের চিত্রায়ণ হলো। সবমিলিয়ে গানগুলো যেন নতুন হয়ে ধরা দেবে এই অনুষ্ঠানের মাধ্যমে। ধ্রুবতারা অনুষ্ঠান প্রসঙ্গে মোহসিনা রহমান বলেন, ‘এবারে একেবারেই আলাদা থিমে এই কাজটি করলাম। গানগুলোকে একটু আলাদাভাবে, আলাদা ঢঙে উপস্থাপনের চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকেরা নতুন এক টুটুলকে এই অনুষ্ঠানে ফিরে পাবে। চিত্রায়নের ব্যাপারে অনেক রোমান্টিকভাবে গানগুলো উপস্থাপনের চেষ্টা করেছি আমি।’