মদনে অন্যের নামে জমি রেজিস্ট্রির খবরে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০০
অভিনব কায়দায় ছেলের সম্পত্তি প্রভাবশালীরা প্রতারণায় রেজিস্ট্রি করে নেয়ায় পিতা আমিরুদ্দিন স্ট্রোক করে মারা গেছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সমপ্রতি মদন পৌরসভাধীন নতুন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃদ্ধ আমিরুদ্দিন তার সম্পত্তি সন্তানদের মধ্যে রেজিস্ট্রি দলিল মূলে বন্টণ করে দেন। এলাকার একটি কুচক্রমহল আমিরুদ্দিনের ছেলে সাজুকে ডেকে নিয়ে বলে যে, বন্টণনামা সঠিক হয়নি বলে ঐ এলাকার প্রভাবশালী সাদেক মিয়া, দলিল লেখক লিটন, সবুজ মিয়া ও বাবুল মিয়া বন্টণনামা সংশোধন করা হবে এ কথা বলে স্ট্যাম্পে সাজুর স্বাক্ষর নেয়। সাজু সাব-রেজিস্ট্রি অফিসে না গেলেও অভিনব কায়দায় এই চার জনের নামেই ভূমি রেজিস্ট্রি করে নেয়। এই সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে জমিদাতা আমিরুদ্দিন স্ট্রোকে মারা যায়। তার সন্তানরা শনিবার থানায় অভিযোগ করলে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মৃত্যুর দু-দিন পর ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে মদন থানার এস আই হযরত আলী জানান, থানায় একটি অপমৃত্যু ডায়েরী করা হয়েছে। তদন্তপূর্বক ঘটনাটির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।