অবসরে আসাদ রউফ!

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫৯
বিতর্ক আসাদ রউফের জন্য নতুন কিছু নয়। এর আগে পাকিস্তানি এই আম্পায়ারের সঙ্গে ভারতীয় এক মডেলের বিব্রতকর কিছু ছবি প্রকাশ পাওয়ায় রীতিমতো ঝড় তৈরি হয়েছিল ক্রিকেট অঙ্গনে; কিন্তু সর্বশেষ রউফ যে ঝামেলায় পড়েছেন, তা এতো সামান্য নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলমান ফিক্সিং বিতর্কে জড়িয়ে গেছে তার নাম। আর এই বিতর্ক থেকে বাঁচতেই কি না আসাদ রউফ অবসর নিয়ে নিলেন আম্পায়ারিং থেকে। অন্তত তেমনই দাবি করছে পাকিস্তানের একটি পত্রিকা। তারা বলছে, রউফ এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও এই আম্পায়ার নিজে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি। উল্লেখ্য, এর আগেই আইসিসি রউফকে এলিট প্যানেল থেকে সরিয়ে দিয়েছে এবং সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি থেকেই তাকে আর ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে না।