চতুর্থ দিনের চা বিরতিতে অস্ট্রেলিয়ার রানের লিড, সেটা পাড় করতে হলেই রীতিমতো রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। চা বিরতিতে সফরকারী অজি দলের লিড ছিল ২৯৬ রান। এটা তাড়া করে জিততে পারলেই অস্ট্রেলিয়া চতুর্থ ইনিংসে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারবে। আর চা বিরতির পরেই তাদের লিড তিনশ রান ছাড়িয়েছে।
কিন্তু সমস্যা হল হাতে আছে আর মাত্র একটা দিন। মোট দাঁড়ায় তাহলে চার সেশন। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ১৩৭ রান। মোটামুটি ৩৫০ রান করে চতুর্থ দিনের শেষভাগে যদি মাইকেল ক্লার্ক ইনিংস ঘোষণা করেও থাকেন, তারপরও তার সামনে একটা ঝুঁকি থাকছে। আবার একই ঝুঁকি থাকছে ইংল্যান্ড দলের সামনেও। প্রথম দুই টেস্টে হেসেখেলে জয় পাওয়ার পর তৃতীয় টেস্টে প্রথমবারের মতো তাদের পরীক্ষার সামনে ফেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ অবস্থায় কি করবে অ্যালিস্টার কুক? জয়ের জন্য টেস্টের পঞ্চম দিনেও ঝুঁকি নেবে। নাকি, ড্র মেনে নিয়ে দেখে শুনে ব্যাটিং করবে। এর জন্য রোমাঞ্চকর পঞ্চম দিনের অপেক্ষা করতে হবে।
এর আগে চতুর্থ দিনের শুরুতে সাত উইকেটে ২৯৪ রান নিয়ে ব্যাট করতে নামার পর অল আউট হওয়ার আগে আরো ৭৪ রান যোগ করে স্বাগতিকরা। এরপর জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের রান পাঁচ উইকেটে ১৪৫ রান। আর লিড ৩০৪ রান।
