চিজ থেকে ফুড পয়জনিং

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:০২
এবার চিজ থেকে ব্যাকটেরিয়াল ফুড পয়জনিং-এর মারাত্মক ঝুঁকির কারণে হেলথ কানাডা কয়েকটি কোম্পানীর চিজ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে এবং কানাডিয়ান ফুড ইনসপেকশন এজেন্সী বিষয়টি মনিটর করছে। ল্যাবরেটরী পরীক্ষায় দেখা গেছে এসব চিজ থেকে এক ধরনের মারাত্মক ক্ষতিকর সংক্রমণ বা লিস্টেরিয়া রোগ দেখা দিচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে চিজ আমদানী হয় এবং স্থানীয়ভাবে চিজ উত্পাদনও করা হয়। এসব চিজের গুণগতমান পরীক্ষার কোন ব্যবস্থা নেই। সরকারের স্বাস্থ্য বিভাগ ও বিএসটিআইয়ের উচিত চিজের ব্যাকটেরিয়া সংক্রমণজনিত ফুড পয়জনিং-এর ঝুঁকি বিবেচনা করে বাজারে সরবরাহকৃত চিজ পরীক্ষা করা। এতে চিজ আহার থেকে ফুড পয়জনিং-এর ঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি গ্রাহকদের চিজ আহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ