পুত্র সন্তানের মা হলেন নোভা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৩৪
এক সময়ের ব্যস্ত নাট্যাভিনেত্রী নোভা মা হয়েছেন। গত ২৮ জুলাই সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে নোভার কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। জন্মের পর তিনদিন হাসপাতালে মা ও ছেলে সুস্থাবস্থায় থাকার পর গত ৩১ জুলাই বাসায় ফিরেন। নোভার ছেলের নাম রাখা হয়েছে রাফাজ রায়হান সান্নিধ্য। নোভা জানান, তার মরহুম বাবা ফিরোজ উদ্দিন ভূঁইয়ার জন্মদিনেই তার সন্তান এই পৃথিবীর আলোর মুখ দেখেছে। তাই নোভা প্রচণ্ড খুশি। নোভা বলেন, ‘সত্যিই মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অনুভূতি শুধু তারাই অনুভব করতে পারেন যারা মা-বাবা হয়েছেন। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই যেন ও সুস্থ থাকে, ভালো থাকে।’ উল্লেখ্য, নোভা ভালোবেসে জনপ্রিয় নাট্যনির্মাতা রায়হান খানকে বিয়ে করেছিলেন ২০১১ সালে। রায়হান খান-নোভা দম্পতির এটাই প্রথম সন্তান।