ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এনটিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আনন্দ’।
এতে অভিনয় করেছেন—সুমাইয়া শিমু, সজল, হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, প্রিসিলা পারভিন, মনিরুজ্জামান, কেয়া, রাসেল, মিনা রহমান, দুলাল প্রমুখ।
টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে—একটি পরিবার সুখে শান্তিতেই ছিল তবে তাদের জীবনে আনন্দ যোগ হয় যখন অনাহত এক আগন্তুক এসে আশ্রয় নেয় তাদের বাসায়। সেই বাড়ির মেয়েটি যে বিশ্বাস হারিয়ে ফেলেছিল সেই বিশ্বাসও ফিরিয়ে দেয় ছেলেটি, সাথে দিয়ে যায় আরও সুন্দর হয়ে বাঁচার স্বপ্ন। এবার ছেলেটির যাওয়ার পালা, তবে সে এমন বাঁধা পড়ে গেছে যে ছুটি পাওয়া ভার। তার ছুটিতে যাওয়ার শেষ মুহূর্তটিতেও সে আনন্দ দেওয়ার চেষ্টা করে, শুধু মেয়েটি হাসতে পারে না। তার দুচোখ জলে ভরে যায়।
