আগুন আর আলিফের ভেতর অনেকগুলো অন্ত্যমিল রয়েছে। দুজনই গানের মানুষ। আবার দুজনেরই পূর্বপ্রজন্ম এই শোবিজের বিখ্যাতজন। তবে আগুন অভিনয় আর গানে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে গান আর উপস্থাপনায় সপ্রতিভ আলিফ আলাউদ্দিন। তবে এই দুই গুণী শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন টিভি নাটক—‘বাঁশিওয়ালা’। তবে নাটকে তারা দুজনই গানের শিল্পী হিসেবে থাকছেন। নতুনভাবে এই শিল্পী জোড়ার অভিনয় দর্শক চোখকে চমকে দেবে এটাই সবার প্রত্যাশা।
