জনপ্রিয় র্যাম্প মডেল আজরা এবার ‘বাইক মাস্টার’। মজার মজার এক্সাইটিং সব বাইকের খেলা নিয়ে মেতে থাকেন তিনি। তবে বাস্তবে নয়, সম্প্রতি জিটিভির জন্য নির্মিত এরকমই একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠানের ইতিহাসে এই প্রথম বাইক রাইডার্সদের নিয়ে স্ট্যান্ট শো ‘বাইক মাস্টার’। অনুষ্ঠানে ৩টি গ্রুপে মোট ১৫ জন রাইডার্স তাদের ১৫টি বাইক নিয়ে তাদের নৈপুণ্য প্রদর্শন করে। এ ছাড়াও চোখ ধাঁধানো মজার মজার সব গেমস্ নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
রাহাত আহমেদের প্রযোজনায় এবং র্যাম্প মডেল ও উপস্থাপক আজরার মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি জিটিভির ঈদ আয়োজনের ৩য় দিন রাত ৮টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
